ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দৈনিক যুগান্তর পত্রিকার ২২বছর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় নবাবগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নবাবগঞ্জ প্রেস ক্লাব সভাপতি ও কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এক বর্ণাঢ্য আয়োজনে যুগান্তর পত্রিকার পর্দাপন অগ্রযাত্রায় স্বজন সমাবেশ অনুষ্ঠান উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুগান্তর পত্রিকার প্রতিনিধি মোঃ আজহারুল হকের আয়োজনে এ সময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন।
অনুষ্ঠানে আগত অতিথিদের আলোচনায় প্রধান অতিথি মোঃআলমগীর হোসেন বলেন, যুগান্তর পত্রিকার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি যুগান্তর পত্রিকার সফলতা কামনা করি। সাংবাদিক ভাইদের উদ্দেশ্য বলতে চাই সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি। আমাদের সাংবাদিক ভায়েরা দেশকে এগিয়ে নিয়ে যেতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এসময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দীন, বিআরডিবি'র উপজেলা পর্যায়ের সভাপতি আওলাদ দেওয়ান, দোহার প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুর রহমান টিপু, মানবজমিন প্রতিনিধি সুমন,ভোরের কাগজ প্রতিনিধি ডাবলু,আমার সময়ের প্রতিনিধি বিল্পব ঘোষ, মহিউল ইসলাম পলাশ প্রমুখ।